বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরের বানাইল বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দীর্ঘ ২২ মাস ১৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বহিস্কার প্রত্যাহেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, ২০২৪ সালের ৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীকে বহিস্কার করে বিএনপি। এরপর চলতি মাসের ২৫ জানুয়ারি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন করেন মামুন। আবেদন করার ২২ মাস ১৩ দিন পর সোমবার ১৭ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

 

বিএনপি নেতা মামুন বলেন, ‘এর মধ্য দিয়ে আবারো সত্যের জয় হয়েছে। আমি কোনো অপরাধ করিনি সেটা প্রমাণিত হয়েছে। দলের হয়ে কাজ করে আগামী নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বিজয়ী করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর