বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত ও রাঙ্গামাটিতে চলমান অবরোধ প্রত্যাহার

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২১ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য পুনরায় নির্ধারিত এই পরীক্ষাটি ২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থগিত ঘোষণা করা হয়।

 

এই নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ তুলে ‘রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য’, ‘কোটা বিরোধী ঐক্যজোট’ এবং ‘সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল/অবরোধ কর্মসূচি চলছে।

 

হরতালের কারণে রাঙ্গামাটি জেলায় যান চলাচল বন্ধ, দোকানপাট বন্ধ এবং নৌ ও সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি পরিষেবা (হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকান) এর বাইরে রয়েছে।

 

আন্দোলনকারীদের অভিযোগ, জেলা পরিষদ সরকারি নীতিমালা লঙ্ঘন করে ৭০ শতাংশ উপজাতি এবং ৩০ শতাংশ বাঙালি কোটা ধরে নিয়োগ দিতে চাইছে, যা বৈষম্যমূলক। এই বৈষম্য দূর করে মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতেই হরতালের ডাক দেওয়া হয়।

 

​এই পরিস্থিতিতে, ২০ এবং ২১ নভেম্বর রাঙ্গামাটিতে অবরোধ চলছে এবং ২১ নভেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

পরবর্তী”কোটা বৈষম্য নিরসনের দাবিতে ‘রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য’, ‘কোটা বিরোধী ঐক্যজোট’ এবং ‘সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ, যা ২০ নভেম্বর সকাল ৬টা থেকে শুরু হয়েছিল, তা ২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে প্রত্যাহার করা হয়েছে।​

 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করার ঘোষণার পর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। অবরোধ প্রত্যাহারের ফলে রাঙ্গামাটি জেলায় যান চলাচল এবং জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।আন্দোলনকারীদের   বক্তব্য আন্দোলনকারীরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে তাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন। তবে, তারা দাবি করেছেন যে স্থগিতাদেশটি যেন লিখিতভাবে জারি করা হয় এবং কোটা সংক্রান্ত বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর