বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে গণঅধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে : রাশেদ খান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন

হাসিবুর রহমান শিপন-খুলনা বিভাগীয় প্রতিনিধি, ১৯ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, স্বৈরাচারের দোসরসহ জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনের সুযোগ দেওয়া হলে গণঅধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে।

 

রাশেদ খান বলেন, ভারতের মদদে আওয়ামী লীগের ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। জাতীয় পার্টিও ভারতের মদদে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ জনগণ মেনে নেবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে।

 

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। তিনি দাবি করেন, ভারত যদি বাংলাদেশে নতুন করে ‘হাসিনার মতো লেন্দুপ দর্জীর মতো তাবেদার শাসক’ বানানোর চেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের তাঁবেদারি সরকার মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গঠন করা হবে উল্লেখ করে রাশেদ খান বলেন, ভারতের ‘দাদাগিরি’ আর মানা হবে না। তার অভিযোগ, নির্বাচন বানচালের উদ্দেশ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের স্বতন্ত্র সাজিয়ে ভোটের মাঠে নামানোর চেষ্টা করছে ভারত। তিনি বলেন, গণঅধিকার পরিষদ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

 

এর আগে, বিকেল সাড়ে ৪টায় রাশেদ খান ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ দলটির অন্য নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর