রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম নামে বিএনপির এক নেতা নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫১ সময় দেখুন

রাউজান (চট্টগ্রাম), ০৭ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

 

গুলিবিদ্ধ অবস্থায় আবদুল হাকিমকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ‘হামিম অ্যাগ্রো’ নামে একটি গরুর খামারের মালিক ছিলেন। স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার নির্দিষ্ট কোনো দলীয় পদ-পদবি নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, তিনি বিএনপির শীর্ষস্থানীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। এখনও পর্যন্ত কে বা কারা, কী কারণে তাকে গুলি করেছে—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর