শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন

ঢাকা, ০৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে।

 

অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন-শৃঙ্খলাবাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এসময় নদী-সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ।

 

মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রম হিসেব পরিচিত চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার বিভিন্ন এলাকায় চলছে প্রচার। এই সময়ে কাজ না থাকায় জেলেদের ২৫ কেজি করে চাল দেবে সরকার। বরাদ্দ পেতে সঠিকভাবে তালিকা তৈরির দাবি জানিয়েছেন জেলেরা।

 

অভিযান সফল করতে প্রশাসনের সঙ্গে কাজ করবে নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলে পল্লীগুলোতে লিফলেট বিতরণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় করা হয়েছে মাইকিং।

 

ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর