রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত : পূর্ব ঘোষিত তারিখেই ডাকসু নির্বাচন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ সময় দেখুন

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পূর্বের ঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে আপাতত কোন বাধা নেই। এ সংক্লান্ত বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করেছে। আজ সোমবার বিকালে আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

 

তিনি বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না।

 

এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করার আদেশ দেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর