বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর মেয়াদসীমা দেশের ৮৯% মানুষ চান : সুজন জরিপ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ সময় দেখুন

ঢাকা, ২৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবেন—এমন প্রস্তাবের সঙ্গে ৮৯ শতাংশ মানুষ একমত হয়েছেন বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

 

সুজনের জরিপে আরও উঠে এসেছে, ৯০ শতাংশ মানুষ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান এবং ৮৭ শতাংশ মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন।

 

আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাশুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিণত হবে।

 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে কমিশন বারবার আলোচনা তুললেও রাজনৈতিক দলগুলো তা প্রত্যাখ্যান করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর