মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ঢাকা, ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে সোমবার বিকেল থেকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর