মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

লক্ষীপুরের কমলনগর উপজেলায় জনকল্যানে গনকবরের দাবীতে মানববন্ধন : কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলার হাজির হাট মাদ্রাসা গেইট এর সামনে কমলনগরের নদী কবলিত অসহায় মানুষের জন কল্যানে আজ সাংবাদিক রাকিব হোসেন কবির এর তত্ত্বাবধানে গনকবরের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা করেন, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও হাজির হাট কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব আলহাজ্ব হযরত মাওলেরা গিয়াস উদ্দিন সাহেব,দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সাংবাদিক জায়েদ হোসাইন,দৈনিক ঢাকা টিভি ও আজকের খবর পএিকার সাংবাদিক মোহাম্মা নুরুল ইসলাম প্রগ্রেসিফ লাইফ ইন্সুরেন্স হাজিরহাট শাখার ইনচার্জ জনাব, জামাল উদ্দিন সহ হাজির হাট বাজার ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং নদীকবলিত এলাকার জনসাধারণ ও বিভিন্ন সাংবাদিক গন বক্তব্য রাখেন।

জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি বলেন কমলনগরে জনকল্যানে গণকবর স্হাপন এর দাবীটি আমি আগেই আমাদের হুইপ মহোদয় জনাব এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান সাহেব এর নিকট দরখাস্ত দিয়েছি তাই আমি আশা করি তিনি কমলনগরের জনকল্যানে আশাটি বাস্তবায়ন করবেন আজকের এই মানববন্ধনটি এখন গনদাবীতে এগিয়ে যাবে তাইতিনি কমলনগরের বিত্তবান ও হুইফ মহোদয়ের প্রতি আহবান জানান।

সাংবাদিক জায়েদ বলেন অএ উপজেলার জনকল্যানে গনকবরটি হলে বহেলিত মানুষ গুলোর মাজে স্বস্তি ফিরে আসবে তাই তারা হাসি খুসিতে দুনিয়ার জীবনটি শেষ করার লক্ষে মৃত্যুর সময় কবরের চিন্তা আর থাকবে না।

সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, কমলনগরের অনেক অসহায় মানুষ বর্তমানে তাদের ভিটামাটি হারিয়ে এখন নিঃস্ব হারা হয়ে গেছে তাই তারা সব সময় চিন্তায় থাকে কখন তাদের আত্মীয়-স্বজন অথবা নিজেদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে যদি কারো মৃত্যু হয় তাহলে কবরটা কোথায় দেবে এমতাবস্থায় কমলনগরে যদি গণ কবরের ব্যবস্থা হয় তাহলে অসহায় মানুষ গুলোকে কবর দেওয়া যাবে তাই সকলেই গনকবরের জন্য জোরদাবী জানান।

শেষে উপস্থিত সকলেই মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আশা রেখে উপস্থিত কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করে শেষ করেন ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর