আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): অংশীদারের নিকট থেকে ক্রয়কৃত জমি জোর পূর্বক দখলের অভিযোগের খবর পাওয়া গেছে। পৈতৃক সম্পত্তির বাটোয়ারা অংশ ক্রয় করেন আবু বক্কর সিদ্দিক। দালিলিক প্রমাণ থাকা স্বত্বেও গোপনে রেকর্ড করে ওই জমি গায়ের জোরে দখল করে ফসল লাগিয়েছেন তাঁরই ভাইয়ের ছেলে ও নাতীরা। পাঁয়তারা করছেন জমিটির সর্বস্বত্ব দখলের। বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন চার প্রতিবন্ধি সন্তানদের নিয়ে আবু বক্কর সিদ্দিক। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের চক কাশিমপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মৃত কিনা আলী সরকারের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক তাঁর ৪ ভাই ও ২ বোনের অংশ ক্রয় করেন।
০৬/০৫/১৯৯৫ সালে দুই বোনের ও ০৬/০১/১৯৯৬ সালে রেজিস্ট্রিমূলে ৪ ভাইয়ের অংশের জমি ক্রয় করেন আবু বক্কর সিদ্দিক। জমি ক্রয়ের পর থেকে ওই ক্রয়কৃত অংশ ভোগ দখল করে আসছিলেন তিনি। আবু বক্কর সিদ্দিক একজন সহজ-সরল ও নির্ঝঞ্জাট ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর ৫ সন্তানের মধ্যে তিন সন্তানই দৃষ্টি প্রতিবন্ধি। এ ছাড়াও এক প্রতিবন্ধি কন্যা ও তাঁর মেয়েও দৃষ্টি প্রতিবন্ধি। আবু বক্করের সররতার সুযোগে তারই ভ্রাতুস্পুত্র মো. বাবলু মিয়ার যোগসাজসে তাঁরই দুই ভাতিজা লিটন মিয়া ও রাব্বি মিয়া সহ বেশ কিছুদিন থেকে জমিটি জোর পূর্বক দখল করে ফসল লাগিয়েছেন। জমিতে গেলে হুমকি ধামকি দিয়ে প্রায়ই লাঠি নিয়ে মারধরের জন্য যায় এবং মারধর করেন বাবলু মিয়া,লিটন মিয়া ও রাব্বি মিয়া। এদিকে নিরীহ আবু বক্কর সিদ্দিক তাঁর পরিবার পরিজন ও প্রতিবন্ধি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় অভিযোগ করেছেন।
উল্লেখ্য যে, উক্ত জমি নিয়ে আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। জমিতে ১৪৪ ধারা স্বত্বেও বাবলু মিয়ার প্ররোচনায় লিটন মিয়া ও রাব্বী মিয়ার সহযোগিতায় বক্কর মিয়ার ওই জমি জবরদখল করে রেখেছেন। ইতিপূর্বে পীরগঞ্জ থানায় সালিশীর মাধ্যমে সম্পত্তির বাটোয়ারা নির্দ্ধারণ করা হলেও বাবলু ও তার ভাতিজাগণ শালিশ না মেনে জোর পূর্বক জমি দখল করে আছেন বলে জানা গেছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী জানান। আবু বক্কর সিদ্দিক চার দৃষ্টি প্রতিবন্ধি রেজভীন,শামীম,রিতু ও সুম্মাকে নিয়ে প্রাণের ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
Leave a Reply