সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

হামের টিকা নিয়ে ব্যবসা করার অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ১৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হামের টিকা নিয়ে ব্যবসা করার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠান।

হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ এনে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে আশরাফুল ইসলাম বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

চলতি বছর দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯০২টি শিশু মারা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর