সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত সভায় ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সিনিয়র মৎস্য অফিসার এম এম পারভেজ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সুমন, বিএনপি নেতা মোঃ তারিকুল ইসলাম, দুমকি থানার সহকারি পরিদর্শক (এসআই) মোঃ রুবেল প্রমূখ বিশেষ অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ সম্ভব। একটি পরিবার বছরে গড়ে প্রায় ২০ হাজার টাকার মাছ ক্রয় করে উল্লেখ করে তিনি বলেন, স্বল্প জমিতেও মাছ চাষ করে নিজের চাহিদা পূরণ করে অতিরিক্ত মাছ বিক্রি করা যায়। তিনি সবাইকে মাছ চাষে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম। সভা শেষে মৎস্য খাতে অবদানের জন্য তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর