বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য একাধিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে : মাহদী আমিন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ সময় দেখুন

ঢাকা, ৩১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের জন্য একাধিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে। এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও ডিজিটাল সুযোগ সম্প্রসারণে কাজ করবে দলটি।

মাহদী আমিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জনগণের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বিএনপি ক্ষমতায় গেলে মেধাবী ও দক্ষ তরুণদের জন্য উপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অনলাইন ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপাল সেবা বাংলাদেশে চালুর বিষয়ে মাহদী আমিন জানান, বিএনপি ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর