শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সৌদির দুই বিমানবন্দর বন্ধে ১০৭ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ সময় দেখুন

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে গন্তব্যমুখী ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ১৬ হাজার ৬২০ জন বিমান যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এতে আটকা পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

বেবিচক জানায়, বাতিল হওয়া সূচির মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৪৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারের ১০টি ও রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে। পাশাপাশি বাতিল হওয়া ৬৩টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারের ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর