শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

জনগণের নিরাপত্তা ও আস্থার প্রসঙ্গ তুলে জামায়াতে ইসলামীকে একমাত্র নিরাপদ আশ্রয়স্থল : ডা. শফিকুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দেখুন

গাজীপুর, ১৬ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা ও আস্থার প্রসঙ্গ তুলে জামায়াতে ইসলামীকে একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। জনগণ মনে করে জামায়াতে ইসলাম একমাত্র নিরাপত্তার স্থল। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের মাঝে ঐক্য না থাকায় সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশে রাসুল (সা.)- এর আদর্শ উপেক্ষা করার কারণে মুসলিম বিশ্ব আজ ক্ষতিগ্রস্ত। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে একনায়কতন্ত্রের হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এর বিপরীতে জনগণ মনে করে জামায়াতে ইসলাম একমাত্র নিরাপত্তার স্থল।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি, সমাজে দুর্নীতি, অনিয়ম, অন্যায় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনের পূর্বে একটি দল বলে বেড়াতো নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ বর্তমানে সমস্যা দ্বিগুণ হারে বেড়েছে। আপামর জনতার দাবি ছিল ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ প্রতিষ্ঠিত করেছে। হাসিনার সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছেন। এ সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। এভাবে চলতে থাকলে আপনাদের গন্তব্য হবে হাসিনার মতোই।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে জামায়াতে ইসলাম ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ পাবে। যেখানে কোন বৈষম্য থাকবে না। এ সরকারে সময়ে বৈষম্যের নতুন মাত্রা যোগ করেছেন। শিক্ষাঙ্গনে গত সরকারের মতো দলীয়করণ, লুটতরাজ, উন্নয়ন মূলক কর্মকাণ্ডে ভাগ বসাচ্ছেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর