বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দলীয় সিদ্ধান্ত অমান্যের কারনে সাইফুল আলম নীরবকে বহিষ্কার করল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলমকে (নীরব) বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় দল। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সাইফুল আলম নীরব ছাড়ও একই বিজ্ঞপ্তিতে আরও আটজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আবদুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান।

 

উল্লেখ্য, সাইফুল আলমকে প্রাথমিকভাবে ঢাকা-১২ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল বিএনপি। পরে জোট শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ওই আসন ছেড়ে দেয় বিএনপি। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাইফুল আলম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর