বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ সময় দেখুন

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার বিকাল ৩টার দিকে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্রাজেডিতে নিহত ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সেনা কর্মকর্তাদের কবরের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

 

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর