ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছেছে তারেক রহমানের বহনকারী গাড়িটি। সাধারণ নেতাকর্মীদের ভিড় ঠেলে স্টেজে পৌঁছাতে ব্যাপক ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাকে। একনজর তারেক রহমানকে কাছ থেকে দেখতে মানুষের ঢল নেমেছে রাজধানীর ৩০০ ফিট সড়কে। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রায় সাড়ে তিনঘন্টা চেষ্টার স্টেজের কাছাকাছি আসেন তারেক রহমান।
সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত তারেক রহমান স্টেজে পৌঁছে হাত নেড়ে লাখ লাখ নেতাকর্মীদের স্বাগত জানান। স্টেজে থাকা নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
Leave a Reply