শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিলেন কর্নেল (অব.) অলি আহমদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭১ সময় দেখুন

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

এ দিন সকালে বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর