শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় মামলা : বেশকিছু আলামতসহ ১৭জন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯০ সময় দেখুন

ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ঘটনা সংশ্লিষ্ট বেশকিছু আলামতও উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ডিএমপির একটি সূত্র এ তথ্য জানান।

 

এদিকে গ্রেপ্তার ও আলামত সংক্লান্ত বিষয়ে আজ বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

 

তিনি বলেন, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আলামতসহ বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর