বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হবেন : সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৬ সময় দেখুন

ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ২৭ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বর ভোটার হবেন।

 

তিনি বলেন, ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে ২৬ তারিখ। শনিবার ২৭ তারিখ, নির্বাচনকালীন এই সময় নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত— যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন।

 

তিনি আরও বলেন, সিইসির সঙ্গে মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফায়েড কপি দেওয়ার কথা হয়েছে, সেটি আরপিওতে নাই। সে বিষয়ে স্পষ্ট করতে বলেছি। আর মনোনয়নপত্রের সঙ্গে সার্টিফায়েড কপি যাতে না দেওয়া লাগে, সেটি আমরা বলেছি।

 

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চাই। আমরা আশা করি, নির্বাচনের পরিবেশ সুস্থ থাকুক। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দেবে। সুতরাং, আশা করি— আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই উন্নতি হবে।

 

এর আগে সোমবার বিকাল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক বসেন বিএনপি নেতারা। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির পক্ষে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দলে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া বৈঠকে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর