শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

হাদির হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার ১০জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী : অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ সময় দেখুন

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার নয়দিন পেরতে গেলেও শ্যুটার ফয়সাল এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার শেষ অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সুনির্দিষ্ট তথ্য নেই।

 

অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের গোয়েন্দা ও তদন্তকারী অফিসাররা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে।

 

শ্যুটার বর্ডার পার হয়ে দেশের বাইরে চলে গেছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজের অবস্থান গোপনের চেষ্টা করে। তবে সে কোথায় আছে সেটা জানতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

 

এসময় ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত ৯টায় আসামির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিবিপ্রধান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর