বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ওসমান হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে : প্রধান উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ সময় দেখুন

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও সাহসে গোটা বাংলাদেশ উজ্জীবিত হবে। হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে, সেই মন্ত্রই বাংলাদেশের মানুষের অন্তরে থাকবে।

 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘লাখো মানুষ আজ এখানে হাদির কথা শুনতে এসেছে। আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে—সেই জন্যই আমরা এখানে এসেছি।’

 

তিনি আরও বলেন, হাদি আমাদের বুকের ভেতর আছে। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতরেই থাকবে হাদি। তিনি বারবার উচ্চারণ করেন, ‘বলো বীর, চির উন্নত মম শির’—এ কথা উল্লেখ করে বলেন, হাদি আমাদের আত্মমর্যাদা ও দৃঢ়তার শিক্ষা দিয়ে গেছে।

 

এর আগে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

 

জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেটসহ আশপাশের এলাকাগুলোতে বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর