শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

হাদির মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুর না করে শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৫ সময় দেখুন

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গতরাত (১৮ ডিসেম্বর দিবাগত) দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুর না করে শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না।’

 

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণের মাধ্যমে, একটি শক্তিশালী সাংস্কৃতিক (কালচারাল) স্ট্যাব্লিশমেন্ট গড়ে তুলে, আজাদির প্রশ্নে আপসহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থাকার মাধ্যমে।

 

হাসনাত বলেন, ‘আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।’

 

ওসমান হাদি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। এ লক্ষ্যে লক্ষ্যে নিয়মিত জনসংযোগ করছিলেন তিনি। গত ১২ ডিসেম্বর জনসংযোগ শেষে জুমার নামাজ পড়েন। এরপর রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় করে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।

 

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর