রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এবং উদ্দেশ্য অভিন্ন : শামসুজ্জামান দুদু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩৫ সময় দেখুন

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন।

 

শামসুজ্জামান দুদু বলেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

 

তিনি বলেন, একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তারা আসলে দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। আর এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ।

 

শামসুজ্জামান দুদু যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর