বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ সময় দেখুন

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই মামলায় নাম রয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের।

 

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। সেই মামলায় সোমবার বিকালে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করে বলেন, উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীর, মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

তিনি আরও জানান, থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি কার্যালয়ে যাচ্ছেন। তার মাধ্যমে আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

 

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি পুলিশের কার্যালয়ে আনা হয়।

 

ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টকশোতে দলটির পক্ষে অবস্থান নেন আনিস আলমগীর; যা বেশ সমালোচিত হয়। আনিস আলমগীরই একমাত্র সাংবাদিক যিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ পরিবেশন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর