শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ঢাকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তিনি এই সফরে বের হয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সফরের শুরুতে তিনি উত্তরা কুয়েত-মৈত্রী হাসপাতালে যান। সেখানে ডেঙ্গু মোকাবিলায় কর্তৃপক্ষ কী ধরনের প্রস্তুতি নিয়েছে, তা তিনি খতিয়ে দেখছেন। পর্যায়ক্রমে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর