শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নির্বাচনে প্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

 

তিনি বলেছেন, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সম্মুখসারির জুলাইযোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

 

হাদির ওপর হামলার বিষয়ে তিনি বলেন, হামলাকারী সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির ওপর হামলা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপপ্রয়াস। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর