শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

উত্তরায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত ২ পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ সময় দেখুন

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন একদল পোশাকশ্রমিক। তারা ১৩ নম্বর রোড দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের বাধার মুখে পিছু হঠতে বাধ্য হন তারা।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, প্রায় ১০০০ থেকে ১৫০০ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সাথে আলোচনার চেষ্টা করে। কিন্তু তারা কর্ণপাত না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি জানান, পুলিশের ওপর এই হামলার ঘটনায় তাদের দু’জন কর্মকর্তা আহত হয়েছেন এবং একজনের হাত ভেঙে গেছে। এছাড়া পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর