বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্ব নির্ধারিত ১৪ই নভেম্বর ২০২৫ তারিখে পরীক্ষা নেওয়ার দাবিতে ১২ই নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষার্থীবৃন্দ।

 

মূলত ২০২২ সালে ৪৬২টি সহকারী শিক্ষক শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।এই নিয়োগ পরীক্ষাটি ২০২২ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো স্থগিত হয়েছে।নিয়োগ পরীক্ষাটি প্রথমে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর এবং দ্বিতীয়বার ২০২৪ সালের ২৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, উভয়বারই ‘অনিবার্য কারণ’ দেখিয়ে স্থগিত করা হয়।​সর্বশেষ, ১৪ নভেম্বর ২০২৫ তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষাও ১১ নভেম্বর ২০২৫ তারিখে ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয় কর্তৃপক্ষের ও জেলা পরিষদের চেয়ারম্যানের মতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি সামনে আসায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর্যাপ্ত সময় নাও থাকতে পারে, তাই আপাতত কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।পার্বত্য নাগরিক পরিষদ,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য সংগঠন এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম বহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে পরীক্ষা স্থগিত বা বাতিলের দাবি জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল ​বিজ্ঞপ্তিতে কোনো প্রকার কোটা, উপজেলা কোটা বা শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।​সরকারি নির্দেশিকা না মেনে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর