আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জের ১নং চৈত্রকোল ইউনিয়নের খালিশা মিশন স্কুল মাঠে লায়ন্স এর সেবা কাজ আজ শিশুদের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণেরর মধ্য দিয়ে শুরু হয়েছে।
লায়ন্স ক্লাব অফ ঢাকা শ্যামলী, লায়ন্স ক্লাব অফ ঢাকা অপরাজিতা, লায়ন্স ক্লাব অফ ঢাকা পল্টন হ্যারিটেজ, ঢাকা বসুন্ধরা, ঢাকা আনুদিপ, ডাউন টাউন ইস্ট, ঢাকা মে ফ্লাওয়ার, এলিট ইয়াং, এচিভমেন্ট প্লাস, সিলেট সিটি, হবিগঞ্জ ড্রিম, ঢাকা রিজেন্সি এবং লিও ক্লাব অফ ঢাকা রিজেন্সি, ঢাকা রেড রোজ আজ ২৯ এবং ৩০ অক্টোবর, ২০২৫ দুই দিন ব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম আয়োজন করেছে। রংপুর জেলার পীরগঞ্জের চৈত্রকোল এলাকার সমতলভূমির উরাও, সাঁওতাল, মাহালি এবং মালপাহাড়ি উপজাতিদের জন্য বিভিন্ন পণ্য, শিক্ষা উপকরণ, খাদ্য সহায়তা, চিকিৎসা, নানাবিধ চিকিৎসার পরীক্ষা এবং সহায়তা প্রদান করা হবে।
১) বস্ত্র বিতরন (শাড়ী ও লুঙ্গী)
২) শিশুদের প্যাকেট খাদ্য ও বয়স্কদের খাবার বিতরণ
৩) আদিবাসী মেয়েদের তিনটি টিমে ৩৬ জন মেয়ে খেলোয়াড়ের মাঝে জার্সি ও ১০ টি ফুটবল ও সবার জন্য বিতরন।
৪) আদিবাসী সংস্কৃতির নানারকম পরিবেশনা ও পুরস্কারের ব্যবস্থা।
৫) চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন
৬) স্থানীয় অধিবাসী মেয়েদের মানসিক বিকাশে ৪ টিমের মধ্যে নারী ফুটবল খেলার আয়োজন ও পুরস্কার বিতরণ।
৭) মসজিদ মাদ্রাসা কবরস্থান গির্জা সহ বিভিন্ন রকম সৌন্দর্য বৃদ্ধিকারী, সুগন্ধ বিস্তারকারী ফুল, ফল এবং ঔষধি গাছ বিতরণ।
৮) চতরা এলাকাবাসীর বিনোদনের জন্য করোতোয়া নদীর সাতপাড়া ঘাট হতে টোংরারদহ পয়েন্ট পর্যন্ত বিশাল নৌকা বাইচের আয়োজন এবং পুরস্কার বিতরণ
৯) চতরা সঙ্গীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় অতিথিদের সম্মানে সংগীত সন্ধ্যা ও শিল্পীদের মাঝে সহায়তা প্রদান।
১০) ডায়বেটিস টেস্ট, ব্লাড গ্রুপ টেষ্ট
১১) ডেন্টাল চেক আপ
দুইদিন ব্যাপী ওই সেবা মাসের বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪,রংপুর-০৬,পীরগঞ্জ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো.সাইফুল ইসলাম।
Leave a Reply