শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে মুদি দোকানে আগুন : থানায় অভিযোগ

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ২৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন চাতৈলভিটি  এলাকার পূর্ব শত্রুতা- জেরে সাহাআলম   দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

 

বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি গ্রামের সাহাআলম হোসেনের মুদি দোকানে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সাহাআলম এই দোকান থেকে তার জীবিকা নির্বাহ করে আসছিল।বাড়ি সাথে রাস্তায় পাশের মুদি দোকানে বেশকিছু দিন যাবত কয়েকজন ব্যক্তি তার দোকানে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।  কিছুদিন আগে কে বা কারা তার দোকানে পাশেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। অজ্ঞাতনামা দুর্বৃত্তকারীরা আবার ২৯/১০ /২৫ তারিখে রাত আনুমানিক তিনটা দিকে কে বা কারা  দোকানে শুকনো কাপড় মুড়িয়ে তাহার মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় এতে মুহূর্তের মধ্যে আগুন দোকানের ভিতরে মালামাল সব পড়ে ছাই হয়ে যায় ।পরে এলাকাবাসী এসে আগুন নিভিয়ে দেই। এতে দোকানের প্রায় সব মাল পুড়ে ছাই হয়ে যায় এবং আনুমানিক তিন লক্ষ টাকার  মালামাল ক্ষতি হয় ।

 

হাতিল  এগ্রো ফার্ম দ্বিতীয় গেট এর সিকিউরিটি শহিদুল জানান আমি রাত তিনটার দিকে আমার গেটে এবং গরুর ফার্মের রাতে ডিউটি অবস্থায় ছিলাম হঠাৎ করে দেখি দোকান ঘরে আগুন তৎক্ষণাৎ আমি চিৎকার করিয়া এলাকাবাসী ও শাহ আলম কে সজাগ করি  এবং তাদের সাথে থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল হোসেন জানান ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান করা হবে।

 

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) কাশেম জানান ,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর