বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে সাবেক বিএনপি ও যুবদল নেতাদের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো।

 

আজ ২৮শে অক্টোবর,মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুরে সাবেক বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক রাহেনুজ্জামান খোকন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল নেতা শাহ্ জিল্লুর রহমান জেমস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শাহিদুল ইসলাম মন্ডল সেবু।

 

বক্তব্যে সেবু মন্ডল বলেন, “যুবদল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক সংগঠন। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংগঠনের ত্যাগ ও আদর্শকে ধরে রাখতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

এছাড়া বক্তব্য রাখেন সাবেক জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, মনিরুজ্জামান মনি, ফকরুল হাসান রয়েল, আনছার আলী, রেজাউল করিমসহ সাবেক যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, যুবদলের আদর্শই হচ্ছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সংগঠনের সাবেক নেতাকর্মীরাই আজও মাঠে থেকে এই আদর্শকে বাঁচিয়ে রেখেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর