বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে জামায়াতে ইসলাম বাংলাদেশের ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে জামায়াতে ইসলাম বাংলাদেশ পীরগঞ্জ শাখা আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত ২৮ অক্টোবর ২০০৬ সনে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে গণহারে মানুষ হত্যার প্রতিবাদে  এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৮শে অক্টোবর, মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায়  রংপুর – ঢাকা মহাসড়ক পীরগঞ্জ বাসস্ট্যান্ড ওভার  পাসের নিচে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী সহকারি অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর খাইরুল আযম বি এস সি, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল আজিজ আকন্দ,  সাবেক আমীর মাওলানা মো. ইদ্রিস আলী, মো. মেজবা-উল হক, হাফেজ মাওলানা আরিফুল হক প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর