বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ধামরাই প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে মাইটিভির তুষার, সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির আহাদ নির্বাচিত হয়েছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার ধামরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাই টিভি প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহনা টিভির মো. আব্দুল আহাদ (বাবু)।

 

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা রোড এলাকায় ধামরাই প্রেস ক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ৩১ জন সাংবাদিক ১৩ জন প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়, মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতি পদে ২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো. আবু হাসান ১১ ভোট পেয়ে পরাজিত হন।

 

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহনা টিভির মো. আব্দুল আহাদ (বাবু) ২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময়ের কণ্ঠস্বর অনলাইনের মো. আব্দুল কাদের ৭ ভোট পেয়ে পরাজিত হন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসটিভির মো. রাসেল হোসেন ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর রাজধানী টিভির মো. আব্দুল হালিম ৮ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. মনোয়ার হোসেন, আর দেশকাল নিউজের মো. শওকত হোসেন সৈকত ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাইম ইসলাম,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মো. নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মো. জাকির হোসেন ও বাংলাদেশ টুডের প্রতিনিধি মিলন সিদ্দিকী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর