বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

৩বারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের দোয়ারাবাজার উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ০৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক তিন তিনবারের সংসদ সদস্য, কলিম উদ্দিন আহমেদ মিলন।

 

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও গণমানুষের সাথে নিবিড় সম্পৃক্ত এই জনপ্রিয় নেতা দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

 

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেনঃ আলতাবুর রহমান খসরু-দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র আহবায়ক, আলহাজ্ব এম এ বারী-সাবেক চেয়ারম্যান দোয়ারাবাজার সদর ইউপি ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য, শামসুল হক নমু-দোয়ারাবাজার উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, মাধব রায়-দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহবায়ক, শাহাব উদ্দিন শিহাব-দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক, শামীম পাশা রিগেন-দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ সাজিদুল ইসলাম-দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মোঃ জাহাঙ্গীর আলম-দোয়ারাবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, রুহুল আমিন-দোয়ারাবাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

 

সভায় বক্তারা বলেন, ছাতক-দোয়ারাবাজারের জননন্দিত নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে দোয়ারাবাজার-ছাতকবাসী নতুন উদ্দীপনায় সংগঠিত হচ্ছে।

 

মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামীর আন্দোলন ও দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর