বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

টেকনাফ উপজেলার বাহারছড়ার গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন

কক্সবাজার, ০৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানব পাচারকারীকে আটক করা হয়।

 

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে পরিচালিত যৌথ অভিযানে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে একদল নারী-শিশু ও পুরুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।

 

এর ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

 

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় তারা শারীরিক নির্যাতনের শিকার হন।

 

উদ্ধার ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, মানবপাচারসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর