রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবে- এটা সামাজিক দায়বদ্ধতা : অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন

হাসিবুর রহমান শিপন-খুলনা বিভাগীয় প্রতিনিধি, ০১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিস সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে যত বাধাই আসুক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাধা প্রতিহত করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবে- এটা সামাজিক দায়বদ্ধতা।

 

মো. আসাদুজ্জামান বলেন, ‘সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সব পথ যখন পথ রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র-জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে।’

 

এই আন্দেলনের ফলে পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারের বৈধতা দিয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংকটকালে সংবিধানের নীতি মেনে চলে না, দেশ কীভাবে চলবে, কে পরিচালনা করবেন- সবকিছু রাজপথ থেকে নির্ধারণ করা হয়, তখন আন্দোলনকারীরাই ঠিক করে এসব। আর এটাই সাংবিধানিক নিয়ম।’

 

এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর সরকার গঠনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, তারপর সরকার গঠন হয়েছে, তখন কি দেশে সংবিধান ছিল? তাহলে তখন সকার গঠন হয়েছে কীভাবে? সবকিছু তখন দায়িত্ব বণ্টনের মাধ্যমে হয়েছে। পরে ১৯৭২ সালে পাকিস্তানের সংবিধানের সহায়তায় বাংলাদেশে সংবিধান রচিত হয়েছে।’

 

‘আমরা ১৯৭১ এবং ২০২৪ সাল কোনোটাকেই ছোট করে দেখব না, তবে দেশরক্ষার নামে যারা এত দিন খুন, গণহত্যা, গুম করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করতেই হবে।’ যোগ করেন অ্যাটর্নি জেনারেল।

 

নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ‘আগামীতে কীভাবে নির্বাচন হবে তা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনগণই নির্ধারণ করবে।’

 

ডায়াবেটিস সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি জাহিদুজ্জামান মনা, মো. আক্তারুজ্জামান, মো. জাহিদুল ইসলাম, মো. মনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর