বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

আজ মঙ্গলবার ১৯ আগস্ট বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহিদ মিনার হয়ে পৌর শহরের নিউমার্কেট গোল চত্বর প্রাঙ্গনে সমাবেশ শেষে পায়রা ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান (টোটোন)। আরও উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ পিনু।

 

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনসহ আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাসার উজ্জ্বল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান তাহেরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে জমায়েত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর