জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মির্জাপুর উপজেলা বাঁশতৈল পশ্চিমপাড়া গতকাল গভীর রাতে তুলা মিয়ার বাড়িতে সংঘটিত হয়েছে বড় ধরনের চুরি। পরিবার সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখেন তালা অক্ষত রয়েছে। তবে ফজরের আযানের সময় উঠে তারা দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা অবস্থায়।
ঘরে প্রবেশ করে দেখা যায়, দুটি আলমারি ভাঙা এবং রুম এলোমেলো। চোরেরা নিয়ে গেছে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, চার ভরি রুপার গহনা, নগদ আড়াই হাজার টাকা এবং বেশ কিছু শাড়ি কাপড়।
চোরেরা বাড়ির বাইরের বৈদ্যুতিক বাত্তি খুলে অন্যত্র সরিয়ে রাখে, এরপর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসব গয়না ছিল তুলা মিয়ার কন্যাদের।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তারা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে। “একদিকে সংসার চালাতে হয়, অপরদিকে এইভাবে চুরি আমাদের নিঃস্ব করে দিল,” বলেন ভুক্তভোগীরা।
তারা অভিযোগ করেন, প্রায় প্রতিদিন সন্ধ্যায় এলাকায় তাস ও জুয়ার আসর বসে। তাদের ধারণা, এই ঘটনার সঙ্গে এলাকার কিছু অসাধু ব্যক্তি জড়িত থাকতে পারে।
ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
Leave a Reply