মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের কাজ চলছে : চিফ প্রসিকিউটর
রিপোর্টার নাম
আপডেটের সময় :
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
১৮৯
সময় দেখুন
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের কাজ চলছে : চিফ প্রসিকিউটর
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। এখন একটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, আরেকটি ট্রাইব্যুনাল হলে বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মোট তিন শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৯টির তদন্তকাজ চলছে। ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্তের জন্য মোট ২৪ জন তদন্ত কর্মকর্তা রয়েছেন। আর চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিমে আছেন মোট...
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
এখন একটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, আরেকটি ট্রাইব্যুনাল হলে বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মোট তিন শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৯টির তদন্তকাজ চলছে।
ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্তের জন্য মোট ২৪ জন তদন্ত কর্মকর্তা রয়েছেন। আর চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিমে আছেন মোট ১৭ জন প্রসিকিউটর।
Leave a Reply