বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে ১৩৭ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৬ সময় দেখুন

মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ২৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ১০৯৬০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও আসামি সহ আটক করা হয়েছে।

২৮ অক্টোবর বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ১৩৭ পিস সহ একজন আসামি আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামির ঠিকানাঃ দিনাজপুর সদর উপজেলার লক্ষীতলা গঙ্গাপ্রসাদ গ্রামের খিরেন চন্দ্র দাস এর ছেলে সরল চন্দ্র দাস (২৫)

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ১০,৯৬০/- দশ হাজার নয় শত ষাট টাকা মাত্র)

ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান ২৮ অক্টোবর প্রেস ব্রিফিং এ তিনি বলেন – ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর