বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জের ১নং চৈত্রকোল ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন প্রবাসী গোলাপ মিয়া

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদেরর আসন্ন নির্বাচনে এবারে নতুনদের জয়জয়কার ধ্বনি সাধারণ মানুষের মধ্যে। গ্রামগঞ্জের আম-জনতা পরিবর্তনের দিকে ঝুঁকে পড়েছে। ইউনিয়নের খাসতালুক গ্রামের সকলের পরিচিত মুখ, ইতালী প্রবাসী মো. গোলাপ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়ায় সরব ভূমিকা সবার নজর কেড়েছে। খাসতালুক গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র মো. গোলাপ মিয়া নির্বাচনের ঘোষণা দেওয়ায় ভোটের হিসেব-নিকেশ পাল্টে গেছে বলে জানা গেছে।

গোলাপ মিয়া ও তাঁর স্ত্রী রুলি বেগম এবং দুই পুত্র মো. নয়ন মিয়া ও মো. জোয়াদ মিয়া সহ একই পরিবারের চারজন সদস্য ইতালীতে ব্যবসাসফল জীবন-যাপন করছেন প্রায় ছাব্বিশ বছর। এলাকায় গোলাপ মিয়া একজন সমাজসেবী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। নাড়ীর টানে এলাকাবাসীর সেবক হিসেবে তিনি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেয়ায় এলাকাবাসী তাঁকে সাধুবাদ জানিয়েছেন বলে এলাকাঘুরে জানা গেছে। ইউনিয়নের কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে, গোলাপ মিয়া নির্বাচনের ঘোষণা দেয়ায় সব হিসেব-নিকেশ পাল্টে গেছে। এলাকার মানুষ সবাই পরিবর্তন চায়,চায় নতুন মুখ।

খাসতালুক গ্রামের গোলাপ মিয়ার পরিবারের আরও বেশ ক’জন সদস্য প্রবাসী। পিতা- মৃত জালাল উদ্দিন ও মাতা-মেহের নেগার-এর দশ ছেলে-মেয়ের মধ্যে তৃতীয় সন্তান গোলাপ মিয়াকে এলাকায় সবাই ” ইতালী গোলাপ ” নামেই বেশী চেনেন। নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে গোলাপ মিয়া জানান, ” আমি নিঃস্বার্থ জনসেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই। জনগণের ভালবাসা নিয়ে বাকী জীবন তাঁদের পাশে থেকে সেবা করতে চাই।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর