রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

১৭ বছর প্রবাসে থেকেও জনগণের পাশে তারেক রহমান: রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে তারেক রহমান নিয়মিত মানুষের পাশে থেকেছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ফাউন্ডেশনটি জাতীয় পর্যায় ছাড়িয়ে দেশের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সেবা কার্যক্রম বিস্তৃত করেছে। করোনা মহামারিসহ বন্যা, অতিবৃষ্টি ও তীব্র শীতের মতো জাতীয় সংকটের সময় প্রবাসে থেকেই তিনি সব ধরনের মানবিক সহায়তা ও নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে ফ্যাসিবাদী দুঃশাসনের সময়েও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি উৎসাহিত করতে অনলাইনে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনীসহ গঠনমূলক কর্মসূচি পরিচালনা করেছে।

ফাউন্ডেশনের মানবিক কাজের ফিরিস্তি দিয়ে রিজভী জানান, দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, চিকিৎসাসেবা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি নিয়মিত পালন করে আসছে তারা। সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংগঠনটির এসব কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এই অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন পেশাজীবী ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর