সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

৫০৫০ পিস ইয়াবা, ৫০ পুড়িয়া হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযানে ৫,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পুড়িয়া হেরোইন এবং ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স ২২ আগস্ট ২০২৬ রাত ৭টা ৪৫ মিনিটে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ দিলদার মিয়া (৩৫) ও মোঃ সুমন তালুকদার (২৮)-কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

একই দিন রাত ১০টা ১০ মিনিটে ধামরাইয়ের বালিথা এলাকায় পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মোঃ মাসুম মিয়া ওরফে মাজু (২৪)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পরে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় আরও একটি অভিযানে জান্নাত হোসেন সোহাগ (২৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি এবং ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দিলদার মিয়ার বিরুদ্ধে ২টি, সুমন তালুকদারের বিরুদ্ধে ১টি এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর