শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো এডিএস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২০ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আঠারগাছিয়া ডেভলপমেন্ট সোসাইটি – এডিএস কতৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

মাওলানা আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ,কে,এম সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। দুমকি উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ আবু সালেহ খোকন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে মেম্বার সামিম সিকদার,আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ সোবাহান মল্লিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর