শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দেখুন

ঢাকা, ২০ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি’র গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি রাষ্ট্রপতি প্রার্থী হতে বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে দলটির মহাসচিব পদটি শূন্য ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর