বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গের ৪ জেলায় স্বাধীনতা দিবস ১৫ আগস্ট নয়, পালন করা হয় ১৮ আগস্ট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাকিস্তান স্বাধীন হয়েছে ১৯৪৭সালের ১৪ আগস্ট। একদিন পর অর্থাৎ ১৫ আগস্ট স্বাধীন হয়েছে ভারত। এরই অংশ হিসেবে গেল শনিবার (১৫ আগস্ট) ভারতজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে ৮০তম স্বাধীনতা দিবস। তবে পশ্চিমবঙ্গের ৪জেলার এমন কিছু এলাকা রয়েছে, যেখানে স্বাধীনতা দিবস ১৫ আগস্ট নয়, পালন করা হয় ১৮ আগস্ট।

পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, নদীয়া জেলা, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিস্তীর্ণ অঞ্চল স্বাধীনতার ৮০বছর পরেও ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আনুষ্ঠানিকতা এখনও বজায় রেখেছে। কিন্তু কেন ১৫ আগস্টের বদলে ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় এসব এলাকায়? এর পেছনে রয়েছে ১৯৪৭ সালের দেশভাগ এবং সীমানা নির্ধারণকে ঘিরে তৈরি হওয়া জটিল ইতিহাস।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনাধীন ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান তৈরি হওয়ার সময় দুই দেশের সীমানা নির্ধারণের দায়িত্ব ছিল বাউন্ডারি কমিশনের ওপর। ব্রিটিশ আইনজীবী সিরিল র‌্যাডক্লিফের নেতৃত্বে তৈরি হয় ভারত-পাকিস্তানের সীমানারেখা। কিন্তু স্বাধীনতার সময় সীমানা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে কয়েকটি এলাকায় তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা।

জানা যায়, উত্তর ২৪ পরগনার বনগাঁসহ, নদিয়া ও মালদা জেলার বেশ কিছু এলাকা প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৪ আগস্ট ওইসব এলাকার সরকারি অফিসগুলোতে রীতিমতো পাকিস্তানের পতাকা তুলে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। অথচ ওই এলাকাগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু জনসংখ্যা ছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। নিজেদের এলাকা পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে মেনে নিতে চাননি স্থানীয় মানুষ ও প্রভাবশালী ব্যক্তিরা।

স্থানীয়দের আন্দোলন শেষ পর্যন্ত তৎকালীন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের কাছেও পৌঁছায়। এরপর বিতর্কিত সীমানা পুনর্বিবেচনার নির্দেশ দেয়া হয়। র‌্যাডক্লিফের সংশোধিত মানচিত্র ১৭ অাগস্ট ১৯৪৭ রাতে প্রকাশ করা হয়। সংশোধিত সীমানায় নদিয়ার ওই এলাকাগুলো ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পায়।

সীমানা সংশোধনের পর পাকিস্তানের পতাকা নামিয়ে ১৮ অাগস্ট ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়। সেই কারণেই ওই এলাকার মানুষের কাছে ১৮ অাগস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এসব এলাকার মানুষের কাছে দিনটি শুধু স্বাধীনতার স্মৃতি নয়, বরং তাদের এলাকা শেষ পর্যন্ত ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ঐতিহাসিক মুহূর্তেরও স্মৃতি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর