মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নিজের স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন অন্যের স্বাধীনতা হরণ না করি : গয়েশ্বর চন্দ্র রায়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ সময় দেখুন

ঢাকা, ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৭ আগস্ট) সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন পরিদর্শন এবং জিআর প্রকল্পের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তবে নিজের স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন অন্যের স্বাধীনতা হরণ না করি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রশাসনকে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে। জনগণের করের টাকায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সেবা পায়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি মন্দির ও গির্জার ধর্মীয় সেবকদের সম্মানি ভাতাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এসব সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলিজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল গনি, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মো. আশরাফ হোসেন, মো. আজাদ হোসেন, যুবদল নেতা আবু জাহিদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর