বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি : তাসনিম জারা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ সময় দেখুন

ঢাকা, ১৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা।

 

ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কেন এনসিপি ছাড়লেন? বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করলেন তরুণ এই রাজনৈতিক নেত্রী। বললেন, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

ডা. তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। সব জায়গায় জটিলতা রয়েছে। এখানে যে যার কাছে জবাবদিহি করবে, সেই আবার তার নিয়োগকর্তা—এটি একটি বড় সংকট, বলেন তিনি।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে বিষয়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

 

তাসনিম জারা বলেন, জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশগ্রহণ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর